ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

দিরাই পৌরসভার বাজেট ঘোষণা

আনোয়ার হোসাইন, দিরাই প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 629
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিরাই পৌসভার বিভিন্ন উন্নয়ন খাতে ২০২৫-২৬ অর্থ বছরের সর্বোচ্চ বরাদ্দ দিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন) দুপুরে পৌরসভার সম্মলেন কক্ষে রাজস্ব ও উন্নয়নবখাতের সমন্বয়ে ১৪ কোটি ৩৭ লাখ বিয়াল্লিশ হাজার ছয়শত নিরানব্বই টাকার বাজেট পেশ করেন সভার সভাপতি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক অভিজিৎ সুত্রধর।

বাজেট সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে অবকাঠামো নির্মাণ খাতে ১০ কোটি ৫৭ লাখ টাকা। বাজেটে ৩ কোটি ১৩ লাখ ১৫ হাজার টাকা রাজস্ব আয় ও ৩ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা রাজস্ব ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধৃত রাখা হয়। উন্নয়ন বরাদ্দের আয় ১১ কোটি ২৯ লাখ ৫২ হাজার ছয়শত নিরানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ২৩ লাখ টাকা। ৬ লাখ ৫২ হাজার ছয়শত নিরানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা বাজেট উদ্ধৃত রাখা হয়েছে।

বাজেট উন্মুক্ত করন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ইফতেখার হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিফ ইশমাম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর ইসলাম খান, জেলা বিএনপি সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা জামায়েত ইসলাম সভাপতি আব্দুল করিম, জমিয়তে ওলাময়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখা সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, দিরাই বাজার মহাজন সমিতির আহ্বায়ক হাজী নুর মিয়া, আশরাফ আহমেদ, দিরাই প্রেসক্লাব আহ্বায়ক সোয়েব হাসান, দিরাই প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, পৌর হিসাব কর্মকর্তা আশিষ রায়, প্রধান সহকারী মুহিবুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

এ সময় পৌরপ্রশাসক অভিজিৎ সুত্রধর বলেন, আমি পৌরসভার দায়িত্ব নেওয়ার পর সকলের সহযোগিতায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সবার সহযোগিতায় আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। এবারের বাজেটে পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন ও সার্বিক সৌন্দর্য বর্ধনে ড্রেন নির্মাণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি পোরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা নিয়মিত পৌরকর পরিশোধ করে বিগত দিনের মতো আমাদের পাশে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দিরাই পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট সময় : ০৭:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫