ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতে এনসিপির বিক্ষোভ রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয় মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি তাহিরপুরে যুবক গ্রেপ্তার সংযোগ সড়ক উঁচুকরণের দাবিতে ছাতকে মানববন্ধন: ১০০ কোটি টাকার প্রকল্পের সুফল নিয়ে শঙ্কা কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল

বন্ধুমহল ব্লাড ফাইটার্স-এর উদ্যোগে শান্তিগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং 

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি::
  • আপডেট সময় : ১০:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 959
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিগঞ্জ উপজেলায় “বন্ধুমহল ব্লাড ফাইটার্স” এর উদ্যোগে একদিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক এই সমাজসেবামূলক সংগঠনটি সোমবার (১৪ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার দিরাই রোড সংলগ্ন সিলেটগামী যাত্রী ছাউনীর পাশে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করে।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুমহল ব্লাড ফাইটার্স-এর সভাপতি সায়েম আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ সোহাইল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মাহদি আল-হাসান, প্রচার সম্পাদক মোজাম্মেল হক ছামী ও সদস্য সাঈদ মাহমুদ প্রমুখ।

ক্যাম্পেইনে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ করা গেছে। রক্তদানে আগ্রহী নতুনদের উৎসাহিত করতে ও সচেতনতা বৃদ্ধি করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল।

সংগঠনের সভাপতি সায়েম আহমেদ বলেন, “সমাজসেবামূলক কাজে মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা পেলে ‘বন্ধুমহল ব্লাড ফাইটার্স’ ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে সক্ষম হবে। আমরা সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকতে চাই।”

উল্লেখ্য, বন্ধুমহল ব্লাড ফাইটার্স দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, রোগী সেবা ও সামাজিক সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

বন্ধুমহল ব্লাড ফাইটার্স-এর উদ্যোগে শান্তিগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং 

আপডেট সময় : ১০:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫