ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

নবনিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের ব্যবহারিক প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০১:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 534
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের মৌলিক প্রশিক্ষণ সম্পন্নকারী নবনিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য সুনামগঞ্জ জেলা পুলিশ ৫ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। মাঠ পর্যায়ে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এই ওরিয়েন্টেশন ও ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। মৌলিক ৪ মাসের প্রশিক্ষণ শেষে সুনামগঞ্জ জেলায় যোগদানকারী ৩০ জন কনস্টেবলের অংশগ্রহণে আজ সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ ওরিয়েন্টেশন ও ব্যবহারিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। তিনি তার উদ্বোধনী বক্তব্যে নবাগত পুলিশ সদস্যদের স্বাগত জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের দায়িত্ব, পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনগণের প্রতি দায়বদ্ধতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নবাগত সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এ কোর্সটি সম্পন্ন করার নির্দেশনা প্রদান করে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণ সংশ্লিষ্ট অফিসারবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

নবনিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের ব্যবহারিক প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় : ০১:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫