ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

পুরাতন ভিডিও নিয়ে অপপ্রচার: গাগলি গ্রামে উত্তেজনা

মান্নার মিয়া, শান্তিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 523
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিগঞ্জ উপজেলার গাগলি গ্রামে সম্প্রতি একটি পুরাতন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। ভিডিওটি ঘিরে গ্রামের পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট পক্ষ দাবি করেছে, এটি একটি পুরনো ঘটনা এবং বর্তমানে চলমান কোনো বিরোধের সাথে এর কোনো সম্পর্ক নেই।

জানা যায়, ছড়িয়ে পড়া ভিডিওটি প্রায় এক বছর আগের, যা গ্রামীণ এক সংঘাতের সময় নিরাপত্তা রক্ষার জন্য ধারণ করা হয়েছিল। ভিডিওতে কিছু ব্যক্তি আত্মরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করতে দেখা যায়, তবে তাতে কোনো প্রকার হুমকি, সহিংসতা কিংবা ভীতি প্রদর্শনের মতো আচরণ ছিল না বলেই দাবি করেছে ভিডিওতে থাকা ব্যক্তিরা।

ভিডিওটি ছড়িয়ে দেওয়ার পেছনে গাগলি গ্রামের স্বপন মিয়ার নাম উঠে আসে, যিনি দাবি করেন, তাকে ওই ভিডিও দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে। তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভিডিওতে থাকা পক্ষ। তারা জানান, স্বপন মিয়াকে কেন্দ্র করে সম্প্রতি গ্রামে যে বিরোধ সৃষ্টি হয়েছে, তার সঙ্গে এই পুরাতন ভিডিওর কোনো যোগসূত্র নেই।

তাদের অভিযোগ, স্বপন মিয়ার সঙ্গে যুক্ত ওয়াসিম উদ্দিন ও তার সহযোগীরা পূর্বের ভিডিওটি কাটছাঁট করে সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তাদের ভাষ্য অনুযায়ী, এটি একটি পরিকল্পিত চক্রান্ত যার লক্ষ্য তাদের পরিবারের সামাজিক মর্যাদা নষ্ট করা।

তারা আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।

তারা সবার প্রতি আহ্বান জানিয়েছেন, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে।

এক বিবৃতিতে তারা বলেন, “আমরা আল্লাহর ওপর ভরসা রেখে সত্যের পক্ষে আছি। শান্তিপূর্ণভাবে সত্যের জয় কামনা করি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

পুরাতন ভিডিও নিয়ে অপপ্রচার: গাগলি গ্রামে উত্তেজনা

আপডেট সময় : ০৭:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫