ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

মধ্যনগরে যাত্রীবাহী নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু

আশরাফ হোসেন হিল্লোল, মধ্যনগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / 472
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর উপজেলায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় শামছুন্নাহার (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার পিপড়াকান্দা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা মৃত আজিজ মিয়ার স্ত্রী শামছুন্নাহারসহ ২৫-৩০ জন যাত্রী একটি ছাদযুক্ত নৌকায় করে স্বরসতীপুর থেকে মধ্যনগরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পিপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতের কারণে হঠাৎ নৌকাটি উল্টে যায়।

নৌকাডুবির পর বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও শামছুন্নাহার নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

মধ্যনগরে যাত্রীবাহী নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫