ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতে এনসিপির বিক্ষোভ রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয় মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি তাহিরপুরে যুবক গ্রেপ্তার সংযোগ সড়ক উঁচুকরণের দাবিতে ছাতকে মানববন্ধন: ১০০ কোটি টাকার প্রকল্পের সুফল নিয়ে শঙ্কা কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / 743
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিকিৎসা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতাল ছেড়েছেন। তিনি এখন অনেকটা সুস্থ আছেন। তবে তার বিশ্রাম প্রয়োজন।

মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে জামায়াত আমির গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন বলে জানিয়েছেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এর কিছু সময় আগে ডা. তাহের সাংবাদিকদের জানান, “আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন।”

তিনি বলেন, “আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাচ্ছি। সেখানে দুই সপ্তাহ রুটিনমাফিক বিশ্রামে থাকবেন। আল্লাহর ইচ্ছায় তিন সপ্তাহ পর দেশের জন্য খেদমতে ফিরতে পারবেন।”

তিনি আরও জানান, অনেক দেশের চিকিৎসার প্রস্তাব থাকলেও আমির নিজ দেশেই চিকিৎসা নিতে আগ্রহী ছিলেন।

তাহের দেশ-বিদেশের হাজারো মানুষের দোয়া, নফল ইবাদত ও রোজার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শহীদ আহমেদ চৌধুরীর মতে, এক মাসের মধ্যে জামায়াত আমির পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

উল্লেখ্য, গত ২ আগস্ট সকালে ইউনাইটেড হাসপাতালে তার হার্টের বাইপাস সার্জারি হয়। বর্তমানে তিনি হাঁটাচলা করছেন এবং দেশবাসীর কাছে পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৩:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫