ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

ধর্মপাশায় কনে দেখতে গিয়ে নৌকাডুবি, উকিল ও শিশু কন্যার লাশ উদ্ধার

সাইয়্যেদ কুতুব, ধর্মপাশা :
  • আপডেট সময় : ০৭:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 632
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মপাশা উপজেলায় কনে দেখতে গিয়ে নৌকা ডুবে শামছু মিয়া (৫৫) ও শিশু ইসরাত (৫) নামের দু’জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে মহেশপুর গ্রামের হাওরের মাঝখানে ‘৬০ মিটার’ নামক সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামছু মিয়া কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি কনের বিয়ের উকিল হিসেবে ওই নৌকায় যাত্রা করেছিলেন। অপরদিকে নিহত শিশু ইসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার ছোট মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পক্ষের লোকজন নিয়ে একটি নৌকা মহেশপুর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। হাওরের মাঝখানে পৌঁছে স্রোত ও ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এতে নৌকার মাঝি ও কয়েকজন যাত্রী অন্য একটি যাত্রীবাহী নৌকার সাহায্যে উদ্ধার হলেও শামছু মিয়া ও শিশু ইসরাত পানিতে ডুবে নিখোঁজ হন।

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালান। দীর্ঘ খোঁজাখুঁজির পর রোববার সকাল ১১টার দিকে শামছু মিয়ার মরদেহ ও বিকাল ৫টার দিকে শিশু ইসরাতের মরদেহ মাগুরার হাওর থেকে প্রায় ২০০ মিটার দূরত্বে উদ্ধার করা হয়।

ধর্মপাশা থানার ওসি বলেন, উদ্ধারকৃত মরদেহ দুটি পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ধর্মপাশায় কনে দেখতে গিয়ে নৌকাডুবি, উকিল ও শিশু কন্যার লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫