ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

মিশিগানে লাল জুলাই স্মরণে  আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 488
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের উদ্যোগে মিশিগানে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
স্থানীয় সময় রোববার (২৭ জুলাই) রাতে মিশিগানের ওয়ারেন সিটির স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
ফোরামের সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে, ফোরামের সেক্রেটারী হামিদ খান ও সহকারী সেক্রেটারী ফাহাদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা আ ন ম অহিদ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে সাবেক কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরের সাবেক নায়েবে আমীর মাওলানা সুহেল আহমদ, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, আল ফালাহ মসজিদের ইমাম আব্দুল লতিফ আজম, হেমট্রামিক সিটির মেয়র প্রার্থী কাউন্সিলর মুহিত মাহমুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ মনি দিপু।
অনুষ্ঠানে বক্তারা হৃদয়ে বাংলাদেশ, স্মৃতিতে রক্তাক্ত জুলাই কে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আধিপত্যবাদ বিরোধী সকল সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে দেশাত্মবোধক সঙ্গীত ও জুলাই নিয়ে নাটক পরিবেশন করে মিশিগানের রেনেসাঁ কালচারাল গ্রুপের শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কমিউনিটি ব্যক্তিত্ব কামাল রহমান, জুলাই যোদ্ধা দেলোয়ার, বিএনপি নেতা ফখরুল ইসলাম লয়েস, সিডিআর মসজিদের ইমাম মাওলানা নেছার উদ্দিন আহমদ, ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী, জুলাই যোদ্ধা রব্বানী তালুকদার, মইনুল হক, ফরিদ উদ্দিন শিপলু, মাসকুর কাউসার, শাহনেওয়াজ চৌধুরী ও আলবি চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ভাইদের রুহের মাগফেরাত এবং বিগত দিনে ঢাকার মাইলস্টোন স্কুলে নিহত ছাত্র-ছাত্রীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

মিশিগানে লাল জুলাই স্মরণে  আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

আপডেট সময় : ০৮:৫৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫