ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

মহিষখলায় জামায়াতের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১১:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 232
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা ওয়ার্ডের  উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরতে এক সীরাতুন্নবী (সা.) মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩ সেপ্টেম্বর   স্থানীয় মিলনায়তনে  অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা জয়নাল আবেদীন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি কামরুল ইসলাম ও ইমরান হাসান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, সুনামগঞ্জ জেলা আমীর ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
তোফায়েল আহমদ খান  বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের আদর্শ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। মুসলমানদের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলের সুন্নাহকে ধারণ করা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা দূগিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আবুল ফাতাহ মহিউদ্দিন, ইউনিয়ন জামায়াতের সভাপতি মু. আব্দুস সাত্তার, ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা মাদরাসা ছাত্রকল্যাণ সম্পাদক ক্বারী সুলতান আহমদ, মধ্যনগর উপজেলা শিবিরের সভাপতি জোবায়ের শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাহফিলে বক্তারা রাসুলুল্লাহ (সা.)-এর দাওয়াত, চরিত্র, ন্যায়পরায়ণতা ও মানবসেবার আদর্শ তুলে ধরেন এবং সমাজের প্রতিটি স্তরে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

মহিষখলায় জামায়াতের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫