ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর কলকাতার মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮০ বছর বয়সী এই সাবেক সংসদ সদস্য

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি কনিকা বিশ্বাস

Mohammad Saqib
  • আপডেট সময় : ০৫:৫৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 432
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কনিকা বিশ্বাস আর নেই। বার্ধক্যজনিত অসুস্থতায় ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ অক্টোবর) তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, কলকাতার সংলগ্ন সল্টলেক অঞ্চলের মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কনিকা বিশ্বাস। তার পরিবার দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে বসবাস করছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে কলকাতার নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। আত্মীয় চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস গণমাধ্যমকে জানান, “গতকাল তিনি মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বিকেলে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার মৃত্যু একটি যুগের অবসান।”

গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেন কনিকা বিশ্বাস। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের (১৯৭৩) মহিলা আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য।

রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং স্বাধীনতা যুদ্ধের সময়কার একজন সক্রিয় সংগঠক ও সমাজকর্মী।

১৯৮৫ সালে তার স্বামী বীরেন রাজ বিশ্বাস মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর কলকাতার মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮০ বছর বয়সী এই সাবেক সংসদ সদস্য

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি কনিকা বিশ্বাস

আপডেট সময় : ০৫:৫৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫