ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

ঢাকায় আলেম-ওলামাদের সম্মেলনে বক্তব্য, শান্তিপূর্ণ সমাজ গঠনে আল্লাহভীরু নেতৃত্বের ওপর জোর

নামাজের ইমামরাই সমাজের নেতৃত্ব দেবেন: জামায়াত আমির

Mohammad Saqib
  • আপডেট সময় : ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 258
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু মসজিদের নামাজ পরিচালনাই নয়, সমাজের নেতৃত্বও দিতে হবে ইমাম ও আলেমদের। “আমরা চাই, যে নামাজের ইমাম, তিনি যেন সমাজেরও ইমাম হন,”— শনিবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত দেশব্যাপী আলেম-ওলামাদের সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যেমন ইমামের নেতৃত্বে মসজিদে শান্তি প্রতিষ্ঠিত হয়, তেমনি আল্লাহভীরু মানুষ নেতৃত্বে এলে সমাজেও শান্তি প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ ধর্মীয় বিভাজন নয়, বরং কোরআন ও সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রত্যাশা করে।

ডা. শফিকুর রহমান মনে করেন, সমাজে প্রয়োজন সৎ, নম্র, আল্লাহভীরু ও জবাবদিহিমূলক নেতৃত্ব। এসময় তিনি দেশের একাংশ শিক্ষিত শ্রেণিকে জাতির জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন। তার মতে, সংকটকালীন সময়ে আলেমরাই জাতিকে সঠিক পথে পরিচালনা করবেন।

সাংবাদিকদের প্রতিও তিনি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তাই সত্য ও ন্যায় তুলে ধরা, জাতিকে জাগ্রত করা এবং অবিচারের বিরুদ্ধে কথা বলা তাদের নৈতিক দায়িত্ব।

সবশেষে জামায়াত আমির দেশবাসীর প্রতি আহ্বান জানান— আল্লাহর বিধান মেনে ঐক্যবদ্ধ থাকলে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ঢাকায় আলেম-ওলামাদের সম্মেলনে বক্তব্য, শান্তিপূর্ণ সমাজ গঠনে আল্লাহভীরু নেতৃত্বের ওপর জোর

নামাজের ইমামরাই সমাজের নেতৃত্ব দেবেন: জামায়াত আমির

আপডেট সময় : ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫