ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

বালু লুট,অনিয়ম দূর্নীতি বন্ধে এনসিপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৫:০০:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 414
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যেখানেই অনিয়ম, দুর্নীতি ও লুটপাট দেখা যাবে, সেখানেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন এনসিপির সুনামগঞ্জ জেলা সহ-সমন্বয়ক আবু সালেহ মু নাসিম।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মানববন্ধনটি আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখা।

তিনি বলেন, সুনামগঞ্জে লিমপিড ইঞ্জিনিয়ারিং নামের একটি কোম্পানির মাধ্যমে বালু লুটের চেষ্টা চলছে। জেলার বিভিন্ন নদ-নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। আমরা এসব অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি।

তিনি আরও দাবি জানান, সাধারণ শ্রমিকদের অধিকার সুরক্ষা, সুনামগঞ্জ–সিলেট সড়ক চার লেনে উন্নীতকরণ, এবং জেলা সদর হাসপাতালে চলমান অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জেলা সদস্য মেহেদী হাসান সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন,ছাত্রশক্তির আহ্বায়ক এন.ডি. উসমান গনি, ছাত্রশক্তির সিনিয়র আহ্বায়ক সায়মন আহমদ, ছাত্রশক্তির সদস্য সচিব রেদুয়ানুল হক নিহাল , দোয়ারাবাজার উপজেলা সদস্য সচিব আজিজ আহমদ,  শিহাব, এলডিপির সদস্য সচিব শহিদুল হক, জামালগঞ্জ উপজেলা সদস্য সচিব মাসুম আল হাসান,বিশ্বম্ভরপুর উপজেলা সদস্য সচিব মোবারক হোসেন,এনসিপির সদস্য জহুর আলী প্রমুখ।

বক্তারা অবৈধ বালু উত্তোলন ও দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সাধারণ জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

বালু লুট,অনিয়ম দূর্নীতি বন্ধে এনসিপির মানববন্ধন

আপডেট সময় : ০৫:০০:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫