ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে—  বিএসপি নেতা কাজী আশিকুর রহমান হাশেমী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৪:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 334
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর ভাইস চেয়ারম্যান পীরজাদা কাজী আশিকুর রহমান হাশেমী বলেছেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না করা গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, যা গণতন্ত্রের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

তিনি বলেন, বিএসপি কখনো হিংসা ও নেতিবাচক ধারার রাজনীতি করে না। বর্তমানে নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে সরকারের বৈষম্যমূলক আচরণ গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বড় অন্তরায়। আমরা বিশ্বাস করি, মানুষের নৈতিক চরিত্রের জাগরণ ঘটলেই রাজনীতিতে সুস্থ ধারার প্রত্যাবর্তন সম্ভব।

বুধবার (২৯ নভেম্বর) সুনামগঞ্জে আয়োজিত বিএসপি জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপি সুনামগঞ্জ জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান।

তিনি বলেন, ১৯৭১ সালে মৃত্যুকে উপেক্ষা করে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন বলেই ২০২৪ সালের অভ্যুত্থান সম্ভব হয়েছে। আমরা দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানাই। ৭১-এর মুক্তিযুদ্ধ ছাড়া ২৪-এর কোনো ইতিহাস বা অস্তিত্ব কল্পনা করা যায় না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসপি’র অতিরিক্ত মহাসচিব মো. আসলাম হোসাইন এবং কেন্দ্রীয় সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মেন্দু মিয়া।

অতিরিক্ত মহাসচিব আসলাম হোসাইন বলেন, “৫ আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু নানা কারণে সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই অবস্থায় কোনো দেশ টেকসইভাবে এগোতে পারে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসপি যুগ্ম মহাসচিব মো. ইব্রাহিম মিয়া, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো. আবুল ফজল মাসউদ। সম্মেলনের সঞ্চালনা করেন তিনি নিজেই।

এছাড়া অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সভাপতি মো. আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দোয়ারা উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ছাতক উপজেলা সভাপতি মোহাম্মদ মোস্তাব আলী ও সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, বিম্বপুর উপজেলা সভাপতি মো. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া, এবং দিরাই উপজেলা সভাপতি মো. আমজাদ হোসেন।

বক্তারা দেশের গণতন্ত্র, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে—  বিএসপি নেতা কাজী আশিকুর রহমান হাশেমী

আপডেট সময় : ০৪:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫