ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ভিডিপি সদস্যরা

তাহিরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 488
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাহাড়ি ঝর্ণার পানিতে তলিয়ে যাওয়া ধান পুনরায় ঘরে তুলতে না পারার দুশ্চিন্তায় ছিলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামের কৃষক মোশারফ হোসেন (৫০)। হঠাৎ পাহাড়ি ঝরনার পানির কারণে তার প্রায় ৬০ শতাংশ জমির অগ্রহায়ণের ধান তলিয়ে যায়।

কৃষকের এ বিপদে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় ভিডিপির মানবিক উদ্যোগে ধান কাটা শুরু হয়। ৫নং বাদাঘাট ইউনিয়নের ভিডিপি দলনেতা শাহা আলীর স্বতঃস্ফূর্ত নেতৃত্বে সহঃ প্লাটুন কমান্ডার হযরত আলীর তত্ত্বাবধানে তার দলীয় সদস্যরা মাঠে নেমে ঝর্নার পানিতে ক্ষতিগ্রস্ত ধান কেটে দেন।

কৃষক মোশারফ হোসেনের মুখে ফেরে স্বস্তির হাসি। তিনি বলেন, এ সময়ে ধান না কাটলে সব শেষ হয়ে যেত। ভিডিপির মানুষগুলো এগিয়ে এসে আমাকে বাঁচিয়েছে।

স্থানীয়রা জানান, এ অঞ্চলে প্রতি বিভিন্ন সময় পাহাড়ি ঝর্ণার পানি নেমে এসে কৃষিকাজে ক্ষতি করে। তবে ভিডিপির সদস্যরা শুধু ধান কেটে দেওয়ায় সীমাবদ্ধ থাকেনি; এর আগেও তারা রাস্তাঘাট সংস্কার, জনসাধারণের সহায়তা এবং অন্যান্য মানবিক কাজের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছে।

মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগ গ্রামীণ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকের জীবনে নতুন আশা ফিরিয়ে আনছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ভিডিপি সদস্যরা

আপডেট সময় : ০৩:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫