ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 64
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আলমকে ৬০ (ষাট) দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অ্যাডহক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, দায়িত্ব পালনে গাফিলতি, আর্থিক হিসাব-নিকাশে অসঙ্গতি এবং নির্দেশনা অমান্যের অভিযোগ উত্থাপিত হওয়ায় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের স্বার্থে তাকে ২৩/০২/২০২৬ থেকে ২১/০৪/২০২৬ পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র ও লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ রয়েছে।
এদিকে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সিনিয়র শিক্ষক মো. মুর্তজ আলীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/অধ্যক্ষ হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। অ্যাডহক কমিটির সভাপতি স্বাক্ষরিত পৃথক আদেশে তাকে দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরসহ প্রয়োজনীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী

আপডেট সময় : ০৪:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬