অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত
- আপডেট সময় : ১১:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / 35
সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (৩০ মার্চ) পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-কষ্টের খোঁজখবর নেন এবং সমবেদনা জানানোর পাশাপাশি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন ও মোমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মু. মামুন, মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার, সদর উপজেলার আমীর মুহাম্মদ আলী এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিমসহ জেলা ও পৌর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডের ভয়াবহতা দেখে গভীর দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।
জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান বলেন, বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই কঠিন সময়ে আমরা ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে আছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের মানবিক ও সাংগঠনিক সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও দোকানগুলো পুনরায় চালু করতে জামায়াতের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতা করা হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ক্ষতিপূরণ ও প্রণোদনার দাবিও জানান














