ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

আমিরাতগামী যাত্রীদের ছয় ঘণ্টা আগে করোনা টেস্টের নিয়ম প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • / 609
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতগামী (ইউএই) যাত্রীদের যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটিপিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক আদেশে বলা হয়, আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে টেস্টের বাধ্যবাধকতার আদেশটি প্রত্যাহার হলো।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, তারা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহারের কথা শুনেছেন তবে এ সংক্রান্ত লিখিত কোনো আদেশ এখনো পাননি।

ইউএই সরকারের নির্দেশনা অনুযায়ী গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ইউএইগামী সব যাত্রীর জন্য যাত্রার ৪৮ ঘণ্টা আগে একবার এবং ফ্লাইটের ছয় ঘণ্টা আগে আরেকবার করোনার আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়। প্রথম দিকে সরকারিভাবে কুর্মিটোলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টি বেসরকারি ল্যাবরেটরির মাধ্যমে যাত্রীদের নমুনা পরীক্ষা শুরু হয়। পরবর্তীতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও ৪টি ল্যাবরেটরির মাধ্যমে আরটিপিসিআর টেস্ট শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ লাখ ৩২ হাজার ২৩ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়। অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১৮ হাজার ৪১২ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৮ জন ‌‘পজিটিভ’ হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

আমিরাতগামী যাত্রীদের ছয় ঘণ্টা আগে করোনা টেস্টের নিয়ম প্রত্যাহার

আপডেট সময় : ০৬:৪১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২