ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

টাঙ্গুয়ার হাওর রক্ষায় জেলা প্রশাসনের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:১৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 353
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর  উপজেলার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে অবস্থিত আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমি ‘টাঙ্গুয়ার হাওর’ রক্ষায় নতুন করে নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ  জেলা প্রশাসন।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ভ্রমণকারীদের জন্য এই নির্দেশনাগুলো ‘করণীয় ও বর্জনীয়’ (Dos and Don’ts) আকারে নির্ধারণ করা হয়েছে।

১২,৬৫৫.১৪ হেক্টরজুড়ে বিস্তৃত এই হাওর ১০৯টি বিল, হিজল-করচের বন এবং ২০৮ প্রজাতির পাখিসহ বিশাল প্রাণবৈচিত্র্যের আবাসস্থল। ইউনেস্কো ২০০০ সালে একে ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃতি দেয়। বর্ষা ও শীত—দুই মৌসুমেই ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখর থাকে এই এলাকা।

তবে পরিকল্পনাহীন ও অসচেতন পর্যটনের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ায় জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।

নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, উচ্চ শব্দে গান-বাজনা করা ও শুনা যাবে না। হাওরের পানিতে অজৈব বা প্লাস্টিকজাতীয় পণ্য/বর্জ্য ফেলা যাবেনা। মাছ ধরা, শিকার বা পাখির ডিম সংগ্রহ করা যাবে না। পাখিদের স্বাভাবিক জীবন যাপনে কোন ধরনের বিঘ্ন ঘটানো যাবে না। ডিটারজেন্ট, শ্যাম্পু বা রাসায়নিক ব্যবহার করা যাবে না। গাছ কাটা, গাছের ঢাল ভাঙা বা বনজ সম্পদ সংগ্রহ করা যাবে না। কোর জোন বা সংরক্ষিত এলাকায় প্রবেশ করা যাবেনা। মনুষ্য সৃষ্ট জৈব বর্জ্য হাওরে ফেলা যাবেনা।

অন্যদিকে, পর্যটকদের করণীয় হিসেবে বলা হয়েছে—জেলা প্রশাসন নির্ধারিত নৌপথ ব্যবহার, লাইফ জ্যাকেট পরিধান, প্লাস্টিক পণ্য ব্যবহার হতে বিরত থাকা, স্থানীয় গাইডের সহায়তা গ্রহণ, দূর থেকে জীববৈচিত্র্য পর্যবেক্ষণ এবং ক্যাম্পফায়ার বা আলো জ্বালানো থেকে বিরত থাকা বাধ্যতামূলক।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পর্যটকদের সচেতন করতে লিফলেট, ব্যানার ও সামাজিক মাধ্যমে প্রচার জোরদার করা হয়েছে। নির্দেশনার বাস্তবায়নে ট্যুর অপারেটর, নৌযান মালিক, হাউসবোট ব্যবস্থাপক ও স্থানীয় গাইডদেরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

টাঙ্গুয়ার হাওর রক্ষায় জেলা প্রশাসনের জরুরি নির্দেশনা

আপডেট সময় : ১১:১৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫