ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

তাহিরপুর জনতা উচ্চ বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / 529
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুর প্রতিনিধি

তাহিরপুর উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইউপি সদস্য শফিকুল ইসলামকে কমিটির সভাপতি মনোনীত করা হয়।

গঠিত এ কমিটির অন্যান্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি সদস্য হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য সুপ্তি হালদার, অভিভাবক সদস্য সামনুর আখঞ্জী, শিশির রঞ্জন পাল, সেলিম রেজা, দিজেন সরকার, নার্গিছ বেগম, প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম ও সদস্য সচিব পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোদাচ্ছির আলম।

এদিকে নব-নির্বাচিত সভাপতিসহ সকল সদস্য ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সবিনয় অনুরোধ জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।

আগামী দুই বছরের জন্য এ নতুন পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়ে নব-নির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, আমাকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি যেন কাজ করতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

তাহিরপুর জনতা উচ্চ বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন

আপডেট সময় : ০৩:৫১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪