ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / 269
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌহিদুল ইসলাম তাহিরপুর থেকে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৬ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা শাখার ওসি আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি দৈনিক সংগ্রামকে নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আসামি আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে সুনামগঞ্জ সদর থানায় নেওয়া হয়।

ডিবির ওসি আমিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যে মামলা হয়েছে সেই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই। ওই মামলায় সাবেক মন্ত্রী এম এ মান্নান কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় : ০৮:২৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪