ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

জগন্নাথপুরে কাটাগাঙ সেতুতে যানবাহন চলাচল শুরু

জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / 255
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ২৬ ঘণ্টা পর সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্ষতিগ্রস্থ বেইলি সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মীদের শনিবার দিনভর চেষ্টায় খুলে দেওয়া হয়েছে সেতুটি।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৫ টার দিকে সংস্কার কাজ শেষ হলে সেতুটি খুলে দেওয়া হয় বলে সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সোহাগ নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার বিকেল ৩ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অতিরিক্ত সিমেন্টবাহী একটি ট্রাক আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর অংশের ইছগাঁও নামক স্থানে কাঁটাগাঙের ওপর বেইলি সেতু দিয়ে পারাপার হতে চাইলে ক্ষতিগ্রস্থ হয়। এসময় সেতুর তিনটি পাটাতন খুলে পানিতে পড়ে যায় ও ক্ষতিগ্রস্থ স্থানে ট্রাকের চাকা আটকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সেতুতে বিকেল থেকে রাতভর ট্রাক আটকে থাকায় সংস্কার করা সম্ভব হয়নি।ফলে দীর্ঘ ২৬ ঘন্টা সুনামগঞ্জ- জগন্নাথপুর- আউশকান্দি- ঢাকা আঞ্চলিক মহাসড়কে সবধরণের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে আর দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দিন সোহাগ বলেন, ‘ব্রিজটির ওপর দিয়ে ১০ টনের অধিক মালামাল নিতে নিষেধাজ্ঞা রয়েছে। এমন কি আমাদের সতর্কতামূলক সাইনবোর্ড রয়েছে। কিন্তু এরপরও তা তোয়াক্কা করে সেখান দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। ফলে ব্রিজটি বারবার ক্ষতিগ্রস্থ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জগন্নাথপুরে কাটাগাঙ সেতুতে যানবাহন চলাচল শুরু

আপডেট সময় : ০২:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪