ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

কবিতা#আগামী পৃথিবী আমাদের -আবদুল হালীম খাঁ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • / 436
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী পৃথিবী আমাদের
-আবদুল হালীম খাঁ

আমাদের বাগানে যে ফুল ফোটাতে চেয়েছিলাম
সে ফুল আজো ফোটাতে পারিনি
যে রঙিন ঘুড়ি আকাশে ওড়াতে চেয়েছিলাম
আজো তা ওড়াতে পারিনি
আকাশ ঝড়ো কালো মেঘে ছেয়ে আছে।
আমরা যে সুন্দর সকালের স্বপ্ন দেখেছিলাম
সে সকাল আজো হাসেনি।
আমাদের চলার জন্য একটা সড়ক
নির্মাণ করতে চেয়েছিলাম
সে সড়ক আজো নির্মাণ করতে পারিনি।
তবু আমরা গন্তব্যে পৌঁছার জন্য
দিনরাত পাহাড় কাটছি পাথর ভাঙছি
মাঠ চাষ করছি, বৃক্ষরোপণ করছি
বৃক্ষের গোড়ায় গোড়ায় ঢালছি পানি।
বৃক্ষের শাখায় শাখায় দেখছি কচিপাতা
ভোরের রোদে হাসছে চিকচিক
বাতাসে দুলে দুলে নাড়ছে কচিপাতা
বলছে এই যে আমরা আসছি, দিকে দিকে আমরাই
আগামী পৃথিবী আমাদের
আমরাই পৃথিবী করব আবাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

কবিতা#আগামী পৃথিবী আমাদের -আবদুল হালীম খাঁ

আপডেট সময় : ১২:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২

আগামী পৃথিবী আমাদের
-আবদুল হালীম খাঁ

আমাদের বাগানে যে ফুল ফোটাতে চেয়েছিলাম
সে ফুল আজো ফোটাতে পারিনি
যে রঙিন ঘুড়ি আকাশে ওড়াতে চেয়েছিলাম
আজো তা ওড়াতে পারিনি
আকাশ ঝড়ো কালো মেঘে ছেয়ে আছে।
আমরা যে সুন্দর সকালের স্বপ্ন দেখেছিলাম
সে সকাল আজো হাসেনি।
আমাদের চলার জন্য একটা সড়ক
নির্মাণ করতে চেয়েছিলাম
সে সড়ক আজো নির্মাণ করতে পারিনি।
তবু আমরা গন্তব্যে পৌঁছার জন্য
দিনরাত পাহাড় কাটছি পাথর ভাঙছি
মাঠ চাষ করছি, বৃক্ষরোপণ করছি
বৃক্ষের গোড়ায় গোড়ায় ঢালছি পানি।
বৃক্ষের শাখায় শাখায় দেখছি কচিপাতা
ভোরের রোদে হাসছে চিকচিক
বাতাসে দুলে দুলে নাড়ছে কচিপাতা
বলছে এই যে আমরা আসছি, দিকে দিকে আমরাই
আগামী পৃথিবী আমাদের
আমরাই পৃথিবী করব আবাদ।