ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

দাবি না মানলে কর্মবিরতির আল্টিমেটাম শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১২:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 360
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের মালিকানাধীন শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস ‘নীলাদ্রি পরিবহন’ সুনামগঞ্জ— সিলেট সড়কে চলাচল করতে না দিলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে শ্রমিক সংগঠনটি।

আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে, ২০ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতির ডাক দিয়েছে তারা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে শহরের মল্লিকপুর নতুন বাসস্টেশন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এই কর্মসূচির ঘোষণা দেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ফয়জুর নুর আহমেদর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— ট্রাক শ্রমিক সমিতির সভাপতি মোহাম্মদ আল আমিন কালা মিয়া, লেগুনা শ্রমিক সভাপতি মোহাম্মদ আবদুল খালিক, শ্রমিক কল্যান ফেডারেশনের সুনামগঞ্জ পৌর শাখা সভাপতি জসিম উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, শ্রমিকদের তিলে তিলে ঘাম জড়ানো সঞ্চয়ের টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করা হয়েছে। এই গাড়িটি চলাচলে বাধা প্রদান করছে কতিপয় মালিক সমিতি। আমরা বলতে চাই, শ্রমিকরা এই দেশের চালিকাশক্তি, আমাদের আন্দোলন দেখিয়ে দেওয়া বা শেখানোর কোন সুযোগ নেই।

আমরা আন্দোলন সংগ্রাম করেই টিকে আছি। আমরাই দেশের চালিকাশক্তি, তিলে তিলে ঘাম জড়ানো টাকায় কেনা গাড়িটি অবিলম্বে চলাচলের সুযোগ করে দেবার দাবী জানান তারা।

বক্তারা আরও বলেন, সুনামগঞ্জ মালিক সমিতি এবং সিলেট মালিক সমিতির সাথে বারবার বসার পরেও তারা আমাদের আবেদন আমলে নেননি। সুনামগঞ্জ জেলার যে ছয়টি শ্রমিক ইউনিয়ন রয়েছে, এই ছয় ইউনিয়নের সমন্বয়ে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, যে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে সুনামগঞ্জ জেলার সকল শ্রমিক ইউনিয়নের কোন শ্রমিকই পরিবহন চালাবে না।

কোন শ্রমিককে ভয়ভীতি দেখানো হলে— আরও কঠোর কর্মসূচি, অর্থাৎ প্রয়োজনে অবরোধের কর্মসূচি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দাবি না মানলে কর্মবিরতির আল্টিমেটাম শ্রমিকদের

আপডেট সময় : ১২:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫