ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।

ড্রাম ট্রাক উল্টে দোয়ারায় কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০২:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 235
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড্রাম ট্রাক উল্টে খাদে পড়ে আব্দুল্লাহ নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৩) ফেব্রুয়ারী সকালে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর স্লুইচ গেইটের পাশে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই কিশোর সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

স্থানীয়রা জানান, হাওররক্ষা বাঁধের একটি কাজের জন্য ড্রাম ট্রাকে করে মাটি আনতে যায় ট্রাক চালক আব্দুল মুকিত ও তার ভাগ্না আব্দুল্লাহ।

পরে সড়ক থেকে জমিতে নামতে গিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক চালক ও তার ভাগ্না গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ নামের ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হাসান জানান, ফসলরক্ষা বাঁধের কাজে মাটি আনতে গিয়ে ড্রাম ট্রাক উল্টে চালকের ভাগ্না নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ড্রাম ট্রাক উল্টে দোয়ারায় কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০২:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫