ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

ছাতকে চুরির ঘটনা, তদন্তে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 210
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক থানাধীন দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার এলাকায় চুরির একটি ঘটনা ঘটেছে।

অজ্ঞাতনামা চোরেরা ওই এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল আলী (৬৩)-এর বাড়ির তালা ভেঙে আলমারি থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। গত ২৩ ফেব্রুয়ারি (রবিবার) রাত ৯টার দিকে আব্দুল আলী মাস্টারের ছেলে রাজিব স্বপরিবারে শ্বশুরবাড়িতে যান। ফলে বাড়িতে একাই অবস্থান করছিলেন আব্দুল আলী মাস্টার।

পরদিন ২৪ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে আব্দুল আলী মাস্টার মামলার হাজিরা দিতে সুনামগঞ্জ আদালতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে তিনি যাওয়ার আগে কারও কাছে চুরির বিষয়ে কোনো তথ্য জানাননি।

সকাল ৮টা থেকে ৯টার মধ্যে স্থানীয়রা ঘরের তালা ভাঙা দেখে বিষয়টি রাজিবকে ফোন দিয়ে জানান। সংবাদ পেয়ে রাজিব দ্রুত বাড়িতে ফিরে এসে দেখেন, ঘরের দরজার তালা ভাঙা, আলমারির দরজা খোলা এবং কাপড়সহ অন্যান্য মালামাল মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

এ ঘটনায় সংবাদ পেয়ে ছাতক থানার এসআই আব্দুর রাহিম, এসআই আব্দুস ছত্তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পাশাপাশি ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে থানা পুলিশ অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ছাতকে চুরির ঘটনা, তদন্তে পুলিশ

আপডেট সময় : ১২:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫