ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের মুনসুর সানী

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৮:২১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 269
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সময়ের ব্যস্ততম গীতিকার মুনসুর সানী পেলেন “এটিএন বাংলা বাবিবাস অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪”। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আয়োজিত জমকালো এই বাবিসাস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মুনসুর সানীর পক্ষে বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারার হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন গীতিকারের আত্নীয় পুলিশ সদস্য আলমগীর হোসেন।দেশের বাইরে থাকায় মুনসুর সানী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

সাম্প্রতিক যুক্তরাজ্য প্রবাসী  IK Music Station এর কর্ণধার ইমদাদ খানের প্রযোজনায় একক গীতিকার হিসেবে মুনসুর সানী দারুণ কিছু গান লিখেছেন এবং সেই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা।IK Music Sation এর ব্যানারে মুক্তিপ্রাপ্ত “সেই যাদুটা আমারে শিখাও” শিরোনামের একটি  গানের জন্য তিনি এই অ্যাওয়ার্ড  পেয়েছেন।গানটিতে সংগীতায়োজন করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন সময়ের সেরা সংগীতায়োজক ও কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ ও লায়লা।

মুক্তির কয়েকদিনের মাথায় মাত্র ৮০ টি সাবস্ক্রাইবার সম্পন্ন ইউটিউব চ্যানেল IK Music Station থেকে গানটি মিলয়ন ভিউ অতিক্রম করার পাশাপাশি ফেসবুক,ইউটিউব ও টিকটকসহ বিভিন্ন প্লাটফর্মে জনপ্রিয় হয়ে উঠে।

অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে গীতিকার মুনসুর সানী বলেন, অনেক গান লিখেছি কিন্তু এই গানটি স্পেশাল কিছু ছিল বলেই এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড লাভ করেছি।গীতিকার হিসেবে একটি জাতীয় চ্যানেলের স্বীকৃতি আমার জন্য একটি মাইলস্টোন।সামনে অনেক কাজ।ইমদাদ খান ভাই আমার গান গুলো প্রযোজনা করছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।প্রাতিষ্ঠানিক স্বীকৃতির চেয়ে দেশের মানুষের স্বীকৃতি বড় বিষয়। দেশের মানুষ  আমার গান পছন্দ করেন এটাই আমার সবচে বড় অ্যাওয়ার্ড।

উল্লেখ্য,গীতিকার মুনসুর সানীর বাড়ী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সুজাতপুর গ্রামে। জীবনের প্রয়োজনে তিনি ইতালী বসবাস করেন।বাংলা সংগীত জগৎকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি দেশের বাইরে থেকেও ঢাকার বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় বাংলা গান নিয়ে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের মুনসুর সানী

আপডেট সময় : ০৮:২১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫