ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

সাচনা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৭৬ হাজার টাকা জরিমানা

জামালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 351
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালগঞ্জের সাচনা বাজারে অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি।

বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত  চলে এ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রবিউর রায়হান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে শ্রী রামকৃষ্ণ ভান্ডারের মালিক অর্জুন পালকে ৫ হাজার টাকা, পণ্যের দাম বেশি রাখার দায়ে শ্রী কৃষ্ণ ভান্ডারের মালিক প্রান্ত তালুকদারকে ৫ হাজার টাকা, পরিবেশক লাইসেন্স না থাকায় ঝুমা স্টোরকে ৩০ হাজার টাকা এবং বেশি দামে পণ্য বিক্রি করার দায়ে সরকার ব্রাদার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও একই সময়ে একই বাজারে ভোক্তা- অধিকারের সহকারী পরিচালক দেবানন্দন সিনহা অভিযান চালিয়ে পণ্যের বেশি দাম রাখার দায়ে ইকরা স্টোরকে ১৫ হাজার টাকা ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে ইস্টি কুটুম রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা জরিমানা করেন।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দন সিনহা, সেনাবাহিনীর সুনামগঞ্জ ক্যাম্পের লেফেটন্যান্ট ইমাম হাসান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফয়সল আহমদসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সাচনা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৭৬ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫