ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

শান্তিগঞ্জে এসএসসি-দাখিলে ৪ কেন্দ্রে পরীক্ষার্থী ১৫৯৬

মান্নার মিয়া, শান্তিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 403
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশের ন্যায় আগামীকাল সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলায়ও এসএসসি ও দাখিল পরীক্ষায় বসতে যাচ্ছেন ১ হাজার ৫শ’ ৯৬ জন শিক্ষার্থী। ৪টি পরীক্ষা কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নেবেন তারা।

এজন্য সব ধরণের প্রস্তুতিও শেষ করেছে উপজেলা শিক্ষা কার্যালয় ও উপজেলা প্রশাসন। কেন্দ্র স্কুলগুলোর আশপাশে নিরাপত্তা ও জনসচেতনাতার স্বার্থে করা হয়েছে মাইকিং। পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা কেন্দ্রের ১শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। কোনো ধরণের মিছিল-সমাবেশ, মাইকিং ও উচ্চস্বরে আওয়াজ না করার নির্দেশনাও জারি করা হয়েছে।

এদিকে, পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কেন্দ্রগুলো। প্রতিটি কেন্দ্রের সচিবদের সাথে কথা বলে জানা যায়, এবছর শান্তিগঞ্জ উপজেলায় দাখিল ও এসএসসি পরীক্ষা সর্বমোট ১ হাজার ৫শ’ ৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে আক্তাপাড়া আলিম মাদ্রাসা কেন্দ্রে (মাদ্রাসার একমাত্র কেন্দ্র) পরীক্ষা দেবেন ২শ’ ৭৭ জন দাখিল পরীক্ষার্থী।

এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩শ’ ১৯ জন। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবেন ৬শ’ ৬৭ জন, জয়কলস উজানীগাঁও রশিদীয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ’ ৭০ জন ও গণিনগর ষোলোগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩শ’ ৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

আক্তাপাড়া আলিম মাদ্রাসা কেন্দ্রের সচিব অধ্যক্ষ মাও. মঈনুল হক ও গণিনগর ষোলোগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব শাহ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আগামীকাল থেকে পরীক্ষা নিতে আমরা সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতোমধ্যে পরীক্ষা কক্ষ পরিদর্শকদের ডিউটি বণ্ঠন করা হয়েছে। আশা করছি কোনো রকমের বিপত্তি ছাড়া ভালোভাবে পরীক্ষা গ্রহণ করতে পারবো।’

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ‘পরীক্ষা গ্রহণের জন্য যা যা করণীয় ইতোমধ্যে আমরা তা করেছি। প্রতিটি কেন্দ্র এলাকায় সচেতনতা মাইকিং করেছি এবং প্রতিটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিকটস্থ ফটোকপির দোকানগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে দায়িত্ব বন্ঠন করা হয়েছে। আশা করছি নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণ করতে পারবো। সকল পরীক্ষার্থীর জন্য অনেক শুভ কামনা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শান্তিগঞ্জে এসএসসি-দাখিলে ৪ কেন্দ্রে পরীক্ষার্থী ১৫৯৬

আপডেট সময় : ০৯:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫