ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

ছাতকে প্রবাসী জামায়াত নেতার বাড়িতে আওয়ামী লীগের হামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 564
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতকে যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মীর বাড়িতে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক হামলার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নে বড়চাল গ্রামের যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভাপতি সাংবাদিক মুসলিম খানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে ব্যাপক ভাংচুর চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বড়চাল গ্রামের মৃত রাশিদ আলী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনু মিয়া, একই গ্রামের গোলাম আলী উরফে জমসিদ মিয়ার পুত্র ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজাদ মিয়া উরফে চাঁদা সাজাদ, তার ভাই ইউনিয়ন যুবলীগ সদস্য আবদুল খালিক উরফে কালা খালিক, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আশিক মিয়ার নেতৃত্বে এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাসী এবং দখল বানিজ্য করে আসছে। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরও তাদের চাঁদা বাণিজ্য ও দখলদারি অব্যাহত রয়েছে।

বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে বিশাল সভা-সমাবেশ ও সেমিনার করেছেন সাংবাদিক মুসলিম খান। সেই সময় দলীয় প্রভাব বিস্তার করে তার ছোটভাই শামীম খানের কাছ থেকে মামলার ভয় দেখিয়ে একাধিকবার চাঁদা নিয়েছে অভিযুক্তরা। এখনো তাদের সেই অপকর্ম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় আওয়ামী সন্ত্রাসীরা বুধবার (২৩ এপ্রিল) দুপুরে প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মী মুসলিম খানের বাড়িতে হামলা চালায়। যা মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পরে। তাৎক্ষণিক সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হলে সন্ত্রাসী মনু মিয়াকে ডেকে নিয়ে মুছলেখা দিয়ে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় ছাতক থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরও আওয়ামী সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ডে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ছাতকে প্রবাসী জামায়াত নেতার বাড়িতে আওয়ামী লীগের হামলা

আপডেট সময় : ০৫:৩০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫