ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

সুনামগঞ্জে জুলাই”২৪ গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০২:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 520
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার  (১০ মে) দুপুর ১২টায় জেলা প্রশাসন সুনামগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জেলা সিভিল সার্জন ডা: জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মু রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ,ওয়ারিয়র্স অব জুলাই” এর জেলা কমিটির আহবায়ক মোঃ ফয়ছল আহমদ প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, যতবারই জুলাই যোদ্ধাগণের সাথে একত্রিত হই, প্রতিবারই নতুন করে শক্তি পাই।  আপনাদের দেখে আমরা সঠিকভাবে কাজ করার অনুপ্রেরণা পাই। যাদের দেশ নিয়ে ভাবার কথা নয়, তাদেরকেও সেদিন রাজপথে নামতে হয়েছিল। এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা।

জুলাই”২৪ গণঅভ্যুত্থানে সুনামগঞ্জে আহত সি ক্যাটাগরিতে ২৩০ জনকে  ১ লক্ষ করে মোট ২ কোটি ৩০ লাখ টাকার চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

One thought on “সুনামগঞ্জে জুলাই”২৪ গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জে জুলাই”২৪ গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন

আপডেট সময় : ০২:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫