ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি

৫ মার্চের মধ্যে বাঁধের কাজ শেষ করতে হবে-তাহিরপুর ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • / 404
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুর প্রতিনিধিঃ
তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্যরা।

রবিবার বিকেলে উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে পানি উন্নয়ন বোর্ডের হাওরের ফসল রক্ষা বাঁধের কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির নিয়মিত সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, মাটিয়ান হাওরের প্রকল্প কমিটির সভাপতি সাঞ্জব উস্তার, গুরমা হাওরের প্রকল্প কমিটির সভাপতি আবুল খায়ের প্রমুখ।
সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ ২৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যে শেষ করার কথা।

সরজমিন ঘুরে দেখা গেছে এখনো বাঁধ নির্মাণ কাজের ৪০ ভাগ কাজ বাকী রয়েছে। আগামী ৫ মার্চ শনিবারের মধ্যে বাঁধের কাজ শেষ করতে না পারলে সংশ্লিষ্ট প্রকল্প কমিটির সভাপতি ও সেক্রেটারীদের মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তি দেয়া হবে।

সভায় উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, গুরমা বর্ধিতাংশ ও মহালিয়া হাওরের প্রকল্প কমিটির সভাপতি, সেক্রেটারী ও প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

৫ মার্চের মধ্যে বাঁধের কাজ শেষ করতে হবে-তাহিরপুর ইউএনও

আপডেট সময় : ০৯:৪৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২