ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন।

টাঙ্গুয়ায় অভিযান, ১০ লক্ষ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৭:০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 272
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গুয়ার হাওরে রাতভর অভিযান পরিচালনা করে প্রায় ১০ লক্ষ টাকার জাল জব্দ করে আগুনে পুড়ানো হয়েছে।

জব্দকৃত জালের মধ্যে রয়েছে ৫ হাজার মিটার রিং চাই, ১ হাজার মিটার কোনা জাল, ১৫শ মিটার কারেন্ট জাল, ৩শ পিস চায়না দুয়ারী। জব্দকৃত এ সকল জাল মঙ্গলবার ভোর ৫টায় টাঙ্গুয়ার হাওরপাড় গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে পুড়ানো হয়েছে।

টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন সমিতির কোষাধক্ষ আবুল কালাম আজাদ জানান, সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরের লেচুয়ামারা, বালুরডোবা, রুপাভূই, তেকুনিয়া ও রউয়্যা বিলে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় উপজেলা আনসার প্রশিক্ষক ও টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন সমিতির সদস্যগণ সাথে ছিলেন।

তিনি আরো জানান, টাঙ্গুয়ার হাওরে বিগত সময়ের ন্যায় স্থায়ীভাবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকা দরকার, তাহলেই টাঙ্গুয়ার হাওরটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, টাঙ্গুয়ার হাওরে রাতভর অভিযান পরিচালনা করে জব্দ করা ১০ লক্ষ টাকার জাল মঙ্গলবার ভোর ৫টায় আগুনে পুড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

টাঙ্গুয়ায় অভিযান, ১০ লক্ষ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ০৭:০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫