ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

শান্তিগঞ্জে ব্রাক শিক্ষা কর্মসূচির ক্রীড়া প্রতিযোগিতা 

মান্নার মিয়া, শান্তিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 543
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিগঞ্জে ব্রাক শিক্ষা কর্মসূচি পাগলা বাজার শাখার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

রবিবার(২৭ এপ্রিল) উপজেলার বীরগাঁও মাঠে
বীরগাঁও পশ্চিম পাড়া, বীরগাঁও নয়াবাড়ি বীরগাঁও খালপাড় ও বীরগাঁও বামনগাঁও পঞ্চম শ্রেণী ব্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলাধুলার মধ্যে ছেলে ও মেয়েদের ১০০ মিটার লম্বা দৌড়, ছেলেদের মোরগ লড়াই, মেয়েদের বালিশ খেলা, ছেলে ও মেয়ে অংক খেলা, অভিভাবকদের হাতে হাড়িভাঙ্গা খেলা। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো ইত্যাদি।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খাঁন৷

ব্রাক শিক্ষা কর্মসূচি সুনামগঞ্জ শাখার ম্যানেজার প্রণয় কান্তি দাসের সভাপতিত্বে ও প্রোগ্রাম অর্গানাইজার নূর মোহাম্মদ সানির সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন ব্রাক শিক্ষা কর্মসূচির মনিটরিং অফিসার মশিউর রহমান, প্রগতি এরিয়া ম্যানেজার মোঃ মোবারক হোসেন, দাবির ব্রাঞ্চ ম্যানেজার হাফিজুর রহমান, ব্র্যাকের একাউন্স অফিসার সন্তোষ লাল দেব, ঝরনা রানী দেবীসহ এলাকার ইউপি সদস্য, ব্রাক প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।

বক্তারা বলেন, হাওরের মাঝে শিক্ষার মান উন্নয়ন করতে ব্রাক শিক্ষা কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখছে৷ হাওরের মানুষকে শিক্ষায় আরও উন্নত করতে নানা শিক্ষা ব্যবস্থা চালু করছে ব্লাক। শিক্ষায় ব্রাকের এই অবদানের জন্য কৃতজ্ঞতা জানান বক্তারা৷

ক্রীড়া প্রতিযোগিতার পর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শান্তিগঞ্জে ব্রাক শিক্ষা কর্মসূচির ক্রীড়া প্রতিযোগিতা 

আপডেট সময় : ০৮:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫