ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

সুবিপ্রবিতে ‘জুলাই শহীদ’ স্মরণে দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৮:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 638
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গকারী ‘জুলাই শহীদ’দের স্মরণে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় ২০২৪ সালের গণ-আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেনে ওয়াদুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন,
“জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র, ন্যায় এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার পথে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁদের রক্তস্নাত পথ আমাদের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুনুর রশিদ। তিনি বলেন,
“বর্তমান প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ‘জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা রেখেই দেশকে এগিয়ে নিতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো নজরুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক মো রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ যেন কোনোভাবেই বৃথা না যায়, সেজন্য গণতন্ত্র, ন্যায় এবং অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা শেষে ‘জুলাই শহীদ’দের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুবিপ্রবিতে ‘জুলাই শহীদ’ স্মরণে দোয়া ও আলোচনা সভা

আপডেট সময় : ০৮:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫