ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতে এনসিপির বিক্ষোভ রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয় মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি তাহিরপুরে যুবক গ্রেপ্তার সংযোগ সড়ক উঁচুকরণের দাবিতে ছাতকে মানববন্ধন: ১০০ কোটি টাকার প্রকল্পের সুফল নিয়ে শঙ্কা কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত 

দাপুটে ইউপি চেয়ারম্যান সঞ্জয় ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০১:৫৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 790
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সঞ্জয় রায় চৌধুরীকে ‘ডেভিল হান্ট’ অভিযানে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দুধবহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে সঞ্জয় রায় চৌধুরীকে আটক করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সঞ্জয় রায় চৌধুরী বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক। তিনি আওয়ামী লীগের মনোনয়নে পরপর দুইবার জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। যদিও তিনি উপজেলা আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই, তথাপি দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব এবং সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দাপটপূর্ণ আচরণ এবং বিভিন্ন কর্মসূচিতে অগ্রগণ্য ভূমিকা পালনের অভিযোগ ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দাপুটে ইউপি চেয়ারম্যান সঞ্জয় ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫