ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।

সৎ, যোগ্য ও মুত্তাকী নেতৃত্বই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ — উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ খান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৭:৪৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 666
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার (২৭ জুন) অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা আমীর ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে আমাদের সৎ, যোগ্য ও মুত্তাকী নেতৃত্ব গড়ে তুলতে হবে। আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এই ধরনের নেতৃত্বই সময়ের দাবী।”

তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা ও সমাজ পরিবর্তনের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে।”

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা জামায়াতের দায়িত্বশীলবৃন্দসহ ভীমখালী ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও, কর্মসূচির অংশ হিসেবে ভীমখালী বাজার জামে মসজিদে জুমার খুতবা ও আলোচনা দেন মাওলানা তোফায়েল আহমেদ খান। খুতবায় তিনি ইসলামের আলোকে সমাজ সংস্কার, নৈতিকতা ও নেতৃত্ব গঠনের গুরুত্ব তুলে ধরেন।

একইদিনে নারীসমাজের সচেতনতা ও সাংগঠনিক ভূমিকা বৃদ্ধি বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন মাওলানা তোফায়েল আহমেদ খান। তিনি বলেন, “নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় ইসলামী মূল্যবোধই একমাত্র পথ। পরিবারের ভিত মজবুত করতে হলে মা-বোনদের আদর্শবান ও চিন্তাশীল হতে হবে।”

দিনব্যাপী এই কর্মসূচিগুলোতে স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানগুলো সফলভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সৎ, যোগ্য ও মুত্তাকী নেতৃত্বই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ — উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ খান

আপডেট সময় : ০৭:৪৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫