ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

দিনব্যাপী জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৯:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 379
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পান্ডারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে দিনব্যাপী এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে ) দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও এলাকায় আয়োজিত এই কর্মী শিক্ষা শিবিরে স্থানীয় নেতৃবৃন্দসহ শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরেরব সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট মুসলিম কমিউনিটি নেতা সুলতান আহমদ । তিনি বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের জ্ঞানে-চরিত্রে, চিন্তায়-চেতনায় আদর্শিকভাবে সমৃদ্ধ হতে হবে। ব্যক্তি সংশোধন ও সংগঠনকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, ছাতক উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা একেএম ফরিদ উদ্দিন এবং উলামা বিভাগ পান্ডারগাঁও অঞ্চলের সভাপতি মাওলানা আবুল হক,সহ সেক্রেটারি রিয়াদুল।

ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হাই বশিরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা দিলোয়ার হোসেন।আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দসহ ওয়ার্ড দায়িত্বশীলগণ।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনাচারে আল্লাহভীতি, দায়িত্বশীলতা ও একাগ্রতা থাকা আবশ্যক। স্থানীয় পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হলে আদর্শিক শিক্ষার বিকল্প নেই। শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দিনব্যাপী জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫