ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

জামায়াত নির্বাচিত হলে ছাতক-দোয়ারায় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব:: দোয়ারাবাজারে মাও. সালাম মাদানি

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
  • আপডেট সময় : ০৪:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 408
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ -৫(ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে ছাতক-দোয়ারার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব।

শনিবার (১১ অক্টোবর) দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি ও কেন্দ্র পরিচালকদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সালাম মাদানি এসব কথা বলেন।

তিনি বলেন, আদর্শিক সমাজ গঠনে কাজ করছে জামায়াতে ইসলামী। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই জামায়াতের লক্ষ্য। এই সংগঠন মানুষের মধ্যে আদর্শিক পরিবর্তন এনে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

উপজেলা সদরে মা-কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশীদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন’র সঞ্চালনায়
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, সুনামগঞ্জ-৫ আসন কমিটির পরিচালক ও জেলা কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এবং সিলেট কোতোয়ালি থানার নায়েবে আমীর ও স্মার্ট টিমের পরিচালক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

কর্মশালায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের উদ্দেশ্য কোনো ব্যক্তিগত স্বার্থ নয়; বরং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। তাঁরা সংগঠনের আদর্শে অটল থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও কর্মশালায় নির্বাচনকেন্দ্রিক করণীয়, সাংগঠনিক দায়িত্ব ও কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর, সেক্রেটারি,অঞ্চল এবং ওয়ার্ড শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জামায়াত নির্বাচিত হলে ছাতক-দোয়ারায় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব:: দোয়ারাবাজারে মাও. সালাম মাদানি

আপডেট সময় : ০৪:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫