ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

কৃষকের জমি থেকে উদ্ধার শতবর্ষী তাজা গ্রেনেড, সেনাবাহিনীর নিস্ক্রিয়করণে জনমনে স্বস্তি

স্টাফ রিপোর্টার ::
  • আপডেট সময় : ০৮:০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / 371
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বম্ভরপুর উপজেলায় এক কৃষকের জমি থেকে উদ্ধার হওয়া একটি তাজা গ্রেনেড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট শুক্রবার (১৩ জুন) এটি বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।

স্থানীয় কৃষক সাব্বির আহমদ বৃহস্পতিবার তার জমিতে কাজ করার সময় গ্রেনেড সদৃশ একটি বস্তু দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি বিশ্বম্ভরপুর থানায় জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়।

শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল আল হোসাইন জানান, গ্রেনেডটির মডেল এম-৩৬, যা ব্রিটিশ আমলে ব্যবহৃত হতো এবং ১৯৭২ সালের পর আর সরবরাহ করা হয়নি। তিনি ধারণা করছেন, এটি প্রথম বিশ্বযুদ্ধ কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার হয়ে থাকতে পারে। তাঁর মতে, এ ধরনের গ্রেনেড মাটির নিচে দীর্ঘ সময় সক্রিয় থাকতে সক্ষম।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুখলেছুর রহমান বলেন, ‘‘এক কৃষক মরিচ ক্ষেতে গ্রেনেডটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে আমরা সেনাবাহিনীর সহযোগিতায় তা নিষ্ক্রিয় করি।’’

প্রাচীনকালের এ মারাত্মক বিস্ফোরক উদ্ধার এবং সফলভাবে নিষ্ক্রিয়করণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এমন অস্ত্র কীভাবে ওই জমিতে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

কৃষকের জমি থেকে উদ্ধার শতবর্ষী তাজা গ্রেনেড, সেনাবাহিনীর নিস্ক্রিয়করণে জনমনে স্বস্তি

আপডেট সময় : ০৮:০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫