ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

জাতীয় সমাবেশ থেকে ফেরার পথে জামায়াত কর্মীর মৃত্যু : জেলা জামায়াতের শোক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৪:১২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / 741
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ থেকে ফেরার পথে বিশ্বম্ভরপুরের এক জামায়াত কর্মী হিটস্ট্রোকে মারা গেছেন।

জানা যায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কেজাউড়া গ্রামের জামায়াত কর্মী সাইদুর রহমান (৬৫) ঢাকায় অনুষ্ঠিত জাতীয় সমাবেশে যোগদান করেন। সমাবেশ শেষে তিনি পরিবহনের একটি বাসে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। হবিগঞ্জের মাধবপুর এলাকায় আসলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বাসের অন্যান্য যাত্রীরা তাকে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। তিনি হিটস্ট্রোকে মারা গেছেন বলে জানা যায়।

নিহত জামায়াত কর্মী সাইদুর রহমান স্থানীয় চিনাকান্দি কওমী মদারাসার মুহতামীম মাওলানা আব্দুল হালিমের ভাই।

আজ বাদ আসর নিজ বাড়িতে জানাযা শেষে তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামসউদদীন, মোমতাজুল হাসান আবেদ, তারবিয়াত সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সুলতান আহমদ, সেক্রেটারি হোসেন আহমদ প্রমুখ।

এদিকে জামায়াত কর্মী সাইদুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহসহ জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জাতীয় সমাবেশ থেকে ফেরার পথে জামায়াত কর্মীর মৃত্যু : জেলা জামায়াতের শোক

আপডেট সময় : ০৯:২৪:১২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫