ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল

শনিবার সুনামগঞ্জ ও দিরাইয়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৯:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 1302
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী শনিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা শহর ও দিরাই উপজেলাসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন এই অঞ্চলে আট ঘণ্টার এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে গুরুত্বপূর্ণ গ্রিড উন্নয়ন কাজের কারণে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডার ও ৩৩ কেভি দিরাই ফিডারের এক্সটেনশন কাজের জন্য ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস (পিডিবি অংশ) সম্পূর্ণভাবে শাটডাউন রাখতে হবে। ফলে নির্ধারিত সময়জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জেলার অধিকাংশ এলাকায়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নাগরিকদের উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই উন্নয়ন কাজ পরিচালনা করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শনিবার সুনামগঞ্জ ও দিরাইয়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আপডেট সময় : ০৯:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫