এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
- আপডেট সময় : ০২:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 11
সুনামগঞ্জ শহরে এক সপ্তাহের ব্যবধানে অন্তত তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও একটি স্বর্ণের দোকানে চুরির চেষ্টা হয়েছে। বুধবার( ২৪ জুন) রাতে জেল রোড এলাকার বিজয় স্টোর ও এ. হান্নান চৌধুরী প্রতিষ্ঠানে নগদ টাকা, ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়। একই দিন ভোরে কালীবাড়ি এলাকার স্বর্ণা জুয়েলার্সে সংঘবদ্ধ চুরির চেষ্টা চালালে একজনকে আটক করে পুলিশ।
এর আগে সোমবার রাতে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে ছাদ ভেঙে চুরি করে দুর্বৃত্তরা। ব্যবসায়ীরা শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত চোরচক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
হক ফার্মেসির ম্যানেজার রূপক তালুকদার জানান, সকালে দোকান খুলে দেখা যায় সিসি ক্যামেরা, আইপিএসসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। একই সময়ে পাশের পপুলার ইলেক্ট্রনিক্স থেকেও বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্য নিয়ে যায় চোরেরা।
সদর থানার ওসি রতন শেখ জানান, কয়েকজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শহরে চুরি রোধে সিসিটিভি কার্যকর করা ও রাতের নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি












