ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।

সুনামগঞ্জে শিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আব্দুল্লাহ নাঈম
  • আপডেট সময় : ০৬:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 1093
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদরকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহ উদ্দিন আইয়ুবী।

জেলা শিবির সভাপতি মেহেদী হাসান তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামস উদদীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, সাবেক সভাপতি মোঃ রেজাউল ইসলাম, জেলা শিবিরের সাবেক সভাপতি এডভোকেট মোঃ আবুল বাশার প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘যারা উত্তীর্ণ হয়েছেন বা জিপিএ-৫ পেয়েছেন তাদের জন্য অভিনন্দন। কিন্তু যারা এখনো কাঙ্ক্ষিত ফলাফল পাননি, হতাশ হওয়ার কিছু নেই। প্রত্যেকের পথ আলাদা, তবে প্রতিটি পথেই আছে সম্ভাবনার দরজা। সাফল্য মানেই শুধু জিপিএ-৫ নয়, বরং প্রতিনিয়ত নিজের চেষ্টাকে ধরে রাখা, সামনে এগিয়ে যাওয়া। এছাড়াও দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করতে পারলেই এই সফলতা কাজে আসবে।’

অনুষ্ঠানে দুই শতাধিক কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ অংশ নেন। প্রত্যেককে অভিনন্দন পত্র, শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জে শিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আপডেট সময় : ০৬:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫