ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাপলু মিয়া। ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 53
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী এবং যৌথভাবে পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতের সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট রেজাউল করিম তালুকদার, জামায়াত নেতা মোঃ শাহ আলম এবং দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাক্তার হারুনুর রশীদ।
​অন্যান্যদের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী সৈয়দ মনছুর আহমদ, সহ-সেক্রেটারি আব্দুল আউয়াল, সহ-সেক্রেটারি আবু মূসা রাসেল এবং ছাতক পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি আফজাল হোসেন প্রমূখ।
​আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা বলেন, শহীদদের এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬