ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

সুনামগঞ্জের মাইজবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে ডিবি পুলিশ

আমিনুর রহমান পরান, সুনামগঞ্জ :
  • আপডেট সময় : ০৮:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 499
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি কুরবান নগর ইউনিয়নের গোধারগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার মরদেহ শনিবার সকালে পূর্বপাড়ার হাজীবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বদিপুর গ্রামের ইকবাল মিয়ার বাড়িতে এক ব্যক্তি টিন কেটে ঢোকার চেষ্টা করলে, ইকবাল মিয়া দা দিয়ে তার হাতে আঘাত করেন। ইকবাল মিয়া দাবি করেন, তিনি আতঙ্কিত হয়ে আত্মরক্ষার্থে ওই আঘাত করেন। ঘটনাস্থলে তার দুই প্রতিবেশীও উপস্থিত ছিলেন বলে জানান তিনি, যারা একই বক্তব্য দিয়েছেন।

তবে পুলিশ জানিয়েছে, ওই আঘাতেই যুবকটি মারা গেছেন কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ইকবাল মিয়াসহ তার পরিবারের সদস্যদের এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“এটি আত্মরক্ষার সময় দেওয়া আঘাতে মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে—তা আমরা তদন্ত করে দেখছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঘটনাটি নিয়ে মাইজবাড়ি ও আশপাশের এলাকায় আতঙ্ক ও নানা আলোচনা সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জের মাইজবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে ডিবি পুলিশ

আপডেট সময় : ০৮:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫