ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শান্তিগঞ্জের ইমা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৬:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 595
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রত্যন্ত হাওরাঞ্চলের অজপাড়াগাঁ থেকে উঠে এসে জাতীয় জার্সিতে নিজেকে গর্বিত করলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঢালাগাঁও গ্রামের মেয়ে নাদিরা তালুকদার ইমা। আগামীকাল (৩০ জুন) চীনে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই সম্ভাবনাময় কিশোরী।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ইমা বর্তমানে একজন উদীয়মান হকি খেলোয়াড়। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ইমার খেলার জার্সি নম্বর ১৬।
তার এই আন্তর্জাতিক মঞ্চে পা রাখার শুরুটা হয় ২০২৪ সালে। ওই বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ রানার্সআপ হয় এবং ইমা ছিলেন সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য। একই বছরের ডিসেম্বরে ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপে অংশ নেন, যেখানে বাংলাদেশ ১০টি দেশের মধ্যে নবম স্থান অর্জন করে।

চলমান এশিয়া কাপে বাংলাদেশের নারী দল ৪ জুলাই জাপান, ৫ জুলাই উজবেকিস্তান এবং ৭ জুলাই হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৯ জুলাই এবং ফাইনাল ম্যাচটি ১৩ জুলাই। নির্ধারিত সূচি অনুযায়ী দলটি ১৪ জুলাই দেশে ফিরে আসবে।

ইমার বড় ভাই হোসাইন আহমদ বলেন,
“ইমা ছোটবেলা থেকেই খেলাধুলা ভালোবাসত। আমরা তাকে কখনো থামিয়ে রাখিনি। বরং উৎসাহ দিয়েছি। আজ সে শুধু আমাদের নয়, পুরো এলাকার মুখ উজ্জ্বল করেছে।”

ইমা বলেন,
“আমি এখনো শেখার চেষ্টা করছি, উন্নতির পথে আছি। বিকেএসপি আমাকে দারুণভাবে তৈরি করেছে। দেশের হয়ে খেলতে চীনে যাচ্ছি—এটাই আমার জীবনের বড় প্রাপ্তি। সবাই আমার জন্য দোয়া করবেন।”
এইটা একটা লিড শিরোনাম দিয়ে দেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শান্তিগঞ্জের ইমা

আপডেট সময় : ০৬:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫