ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ছাতকে চরম অবহেলা, ৫ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন শরীরে দিল নার্স, জীবন সংকটে রোগী।

হাওরের উন্নয়নে যুগান্তকারী টেকসই পরিকল্পনার প্রয়োজন- তোফায়েল আহমদ খান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৭:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 688
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ-১ আসনের( তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর,ধর্মপাশা) সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, জনগণ যদি আস্থা ও দায়িত্ব অর্পণ করে, তবে হাওরাঞ্চলের সার্বিক উন্নয়নে যুগোপযোগী ও টেকসই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এর মধ্যে থাকবে বেড়িবাঁধ, সাবমার্সিবল সড়ক, ঝুঁকিপূর্ণ গ্রামে গার্ড ওয়াল নির্মাণসহ হাওরবাসীর জীবনমান উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

শুক্রবার (১৫ আগস্ট) নিজ গ্রাম বড়দলের পুরানহাটি ও বাগবাড়ি এলাকায় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “বিগত দিনে যারা ক্ষমতায় থেকেছে, তারা কেবল নিজেদের উন্নয়নে ব্যস্ত থেকেছে। জনগণের ভাগ্য পরিবর্তনে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এখন সময় এসেছে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত মানুষের হাতে ক্ষমতা দেওয়ার।

দক্ষিণ বড়দল ইউপি জামায়াতের সেক্রেটারি মুজিবুর রহমানের সঞ্চালনায়, ইউনিয়ন সভাপতি ফজলুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী মু. আব্দুল হাই, সমাজসেবক আহমদ মোছায়েল, শামসুল হক শাসছু সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা আগামী নির্বাচনে তোফায়েল আহমদ খানের প্রতি সমর্থন ও আস্থা প্রদানের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

One thought on “হাওরের উন্নয়নে যুগান্তকারী টেকসই পরিকল্পনার প্রয়োজন- তোফায়েল আহমদ খান

  1. মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ দাঁড়ি পাল্লা জিন্দাবাদ

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

হাওরের উন্নয়নে যুগান্তকারী টেকসই পরিকল্পনার প্রয়োজন- তোফায়েল আহমদ খান

আপডেট সময় : ০৭:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫