ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

সুনামগঞ্জ শিবিরের দারসুল কুরআন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৫:১৩:১১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 1420
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক ধর্মীয় আলোচনায় কুরআনের গুরুত্ব ও সৌন্দর্য তুলে ধরা হয়েছে। সুনামগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এ দারসুল কুরআন অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল উৎসাহব্যঞ্জক পরিবেশ।

জেলা শিবির সভাপতি মেহেদি হাসান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুরআনের দারস পেশ করেন আল হেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।

তিনি বলেন, পবিত্র কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং মানবজীবনের সর্বক্ষেত্রে পরিপূর্ণ দিকনির্দেশনা। একে ভালোভাবে বুঝে জীবন পরিচালনা করলে ইহকাল ও পরকালে সফলতা অর্জন সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা মানবসম্পদ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান তোহা এবং সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা সভাপতি রাসেদুল হক জিসান।

বক্তারা কুরআনের আলোকে আদর্শ জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং ছাত্রসমাজকে কুরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জ শিবিরের দারসুল কুরআন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১৩:১১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫