ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

নাশকতার মামলায় ধর্মপাশায় আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১০:২৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 1120
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (রাত সাড়ে ৮টার দিকে) উপজেলার ধানকুনিয়া জলমহাল এলাকার একটি খলাঘরের ভেতর থেকে তাকে আটক করা হয়।

দেলোয়ার হোসেন উপজেলার নুরপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে। স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি শূন্য থেকে শুরু করে এলাকায় অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হন। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করা, এমনকি এলাকায় সক্রিয় গরুচোর চক্রের সঙ্গে আঁতাত করে বিপুল অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এতে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর শুক্রবার সকালে দেলোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

নাশকতার মামলায় ধর্মপাশায় আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫