ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতে এনসিপির বিক্ষোভ রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয় মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি তাহিরপুরে যুবক গ্রেপ্তার সংযোগ সড়ক উঁচুকরণের দাবিতে ছাতকে মানববন্ধন: ১০০ কোটি টাকার প্রকল্পের সুফল নিয়ে শঙ্কা কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন

সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি

স্টাফ রিপোর্টার ::
  • আপডেট সময় : ০৭:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 59
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওএসডি- করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চলতি মাসের ১৬ জুন এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এতে ডা. মাহবুবুর রহমানকে বর্তমান কর্মস্থল সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে প্রত্যাহার করে ঢাকার মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বদলির বিষয়টি নিশ্চিত করে ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, নতুন কাউকে এখনও পদায়ন করা হয়নি। পদায়ন হলে আমি মহাখালি গিয়ে যুক্ত হবো।

উল্লেখ্য, ডা. মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ওএসডি হওয়ার ফলে আপাতত তিনি কোনো প্রশাসনিক দায়িত্বে থাকবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি

আপডেট সময় : ০৭:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬